বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রাজধানীতে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

logoশেখ রাজীব হাসানবুধবার, ৪ আগস্ট ২০২১, বিকাল ৭:২৫ সময় 0172
রাজধানীতে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

রাজধানীতে পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

শেখ রাজীব হাসানঃ
রাজধানীর উত্তরা পূর্ব থানায় মোঃ লিটন (৪৫) নামে এক মাদক মামলার রিমান্ডে থাকা আসামির পুলিশ হেফাজত মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত লিটন বগুড়া জেলার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে। সোমবার (৩ আগস্ট) আনুমানিক রাত ৩ঘটিকার সময় এ ঘটনা ঘটে। তবে এবিষয়ে এখনো লিটনের বর্তমান ঠিকানা বা পরিবারের কারো সন্ধান পাওয়া যায়নি।
৩ই আগষ্ট দুপুর আনুমানিক ২ঘটিকার সময় নির্বাহী ম্যাজিষ্টেট সাব্বির হোসেন ও টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদের উপস্থতিতে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা যায়, গত ৩১ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করে র‌্যাব-১ সদস্যরা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারের পর পুলিশ লিটন (৪৫) নামে ওই আসামিকে দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ডের প্রথম দিন রাতে থানার লকআপে ওই আসামি আত্মহত্যা করেন। থানার সিসি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষটি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি থানার হাজতখানায় যারা দায়িত্বে ছিলেন তাদের কারো কোনো অবহেলা আছে কি না তা খতিয়ে দেখে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
এ বিষয়ে উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরিপেক্ষিতে সিসি টিভি ফুটেজ দেখেছি। একাধিক মাদক মামলার আসামি মো. লিটনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পূর্ব থানায় রিমান্ডে আনা হলে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে হাজতে থাকা কম্বলের দ্বারা ভেন্টিলেটরের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় বিমান বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাশকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, লিটন নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। লকআপের ভেতরে থাকা কম্বল ছিঁড়ে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, মাদক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর